এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সমাজ থেকে মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি ও বাল্যবিবাহের মতো ভয়াবহ ব্যাধি নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ফরিদপুরের নগরকান্দা অডিটোরিয়ামে আয়োজিত মাদকবিরোধী ও সামাজিক সচেতনতামূলক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সভায় স্থানীয় বিরোধ এবং জমি-জমা সংক্রান্ত সংঘাত নিরসনেও সামাজিক ঐক্যের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম বলেন, “মাদক একটি মারাত্মক সামাজিক ব্যাধি। এটি শুধু একজন মানুষকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও তরুণ সমাজকে একযোগে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, ইভটিজিং, অনলাইন জুয়া ও সন্ত্রাসের মতো অপরাধ দমনে সামাজিক সচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই। একইসঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় পর্যায়ে নজরদারি আরও জোরদার করার নির্দেশনা দেন তিনি।
নগরকান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদের সভাপতিত্বে আয়োজিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম (বিপিএম), জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহামুদুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা একমত পোষণ করে বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে, একই দিন একটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এলাকার অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দেন শামা ওবায়েদ। শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াতের ভোগান্তির কথা উল্লেখ করে তিনি বলেন, "ছেলেমেয়েদের পড়াশোনার সুবিধার্থে এখানে একটি ব্রিজের অত্যন্ত প্রয়োজন। ইনশাআল্লাহ, আগামী দিনে এই ব্রিজটি আমাদের প্রকল্পের অন্তর্ভুক্ত থাকবে এবং তা বাস্তবায়িত হবে।"
এ সময় তিনি স্থানীয় লস্করদিয়া ইউপি চেয়ারম্যান বাবুল তালুকদারকে এলাকার সমস্যাগুলোর তালিকা তৈরির নির্দেশ দেন। তিনি দৃঢ়তার সাথে ঘোষণা করেন, "লস্করদিয়া ইউনিয়নের মনোহরপুরসহ এমন কোনো গ্রাম থাকবে না, যেখানে রাস্তা এবং ব্রিজ থাকবে না। পর্যায়ক্রমে সবগুলোর টেন্ডার হবে এবং কাজ শুরু হবে।"
অনুষ্ঠান শেষে খাল খননসহ অন্যান্য উন্নয়নমূলক কাজের সাথে জড়িত প্রশাসন, জনপ্রতিনিধি এবং স্থানীয় মুরুব্বিদের ধন্যবাদ জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন। সব মিলিয়ে একটি অপরাধমুক্ত, সচেতন ও উন্নত সমাজ গঠনে সবার সম্মিলিত প্রচেষ্টার প্রত্যয় ব্যক্ত করা হয় এসব আয়োজনে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৭ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।