এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ইন্টারন্যাশনাল ইকো লিডারশিপ সামিট ২০২৬’। শুক্রবার (২৪ এপ্রিল) সামাজিক বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এ আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের এন্ট্রেপ্রেনারশিপ অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ক্লাব (ইএলডিসি)।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বক্তারা টেকসই পরিবেশনীতি, জলবায়ু পরিবর্তন এবং তরুণ নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
প্রাইম ব্যাংকের কুমিল্লা অঞ্চলের প্রধান তারিকুল হাসান বলেন, “আমি প্রায় দেড়শ’র বেশি স্টাফ নিয়ে কাজ করি। ইয়ুথদের আমি খুব ভালোবাসি এবং আমাদের প্রতিষ্ঠানও তরুণদের অনুপ্রাণিত করতে কাজ করে যাচ্ছে। গত বছর থেকে ধারাবাহিকভাবে আমরা এ ধরনের প্রোগ্রাম আয়োজন করছি। আমার বিশ্বাস, বাংলাদেশে আমরাই প্রথম ব্যাংক হিসেবে এ উদ্যোগ নিয়েছি—যার একমাত্র লক্ষ্য তরুণদের উন্নয়ন।”
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান প্রফেসর ড. সোহরাব উদ্দিন বলেন, “আজ এখানে যারা এসেছেন, তারা সবাই স্বপ্ন নিয়ে এসেছেন। আপনি কী নিতে পারবেন, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পৃথিবী টিকে থাকলেই আমরা টিকে থাকব—তাই পরিবেশ রক্ষায় সচেতন হওয়া জরুরি।”
শিশুলাজের চেয়ারম্যান ও ডিরেক্টর আজম খান বলেন, “আমরা প্রায় ২৮টি সেক্টরে কাজ করি। সমস্যা চিহ্নিত করার পাশাপাশি সমাধান খুঁজে বের করাই গুরুত্বপূর্ণ। এই ট্রেনিং প্রোগ্রাম কোনো সার্টিফিকেটের জন্য নয়, বরং একটি উন্নত ক্যারিয়ার গঠনের জন্য।”
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থী অন্বেষা নাথ বলেন, “সেমিনারটি ছিল অত্যন্ত গুছানো ও সময়োপযোগী। দলীয় কাজ ও ইন্টারঅ্যাকটিভ সেশনের মাধ্যমে আমরা ইকো লিডারশিপ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং প্রযুক্তির চ্যালেঞ্জ সম্পর্কে বাস্তবধর্মী ধারণা পেয়েছি।”
ইএলডিসি সভাপতি আবদুল আল নোমান বলেন, দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীরা বৈশ্বিক পরিবেশনীতি, টেকসই উন্নয়ন এবং নেতৃত্ব বিষয়ে বাস্তবধর্মী জ্ঞান অর্জনের সুযোগ পেয়েছে। বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ সেশন, টিমওয়ার্ক, প্রেজেন্টেশন এবং প্যানেল আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা নতুন অভিজ্ঞতা লাভ করেন।
এপ্রিল ৯, ২০২৬
মার্চ ২০, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।