এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সালিশ বৈঠকের সময় ধসে পড়ল বিদ্যালয়ের ছাদের ঘেরা দেয়াল। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
শুক্রবার ২৪ এপ্রিল রাত সাড়ে ৯ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পাইকপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, গত বছরের শেষ দিকে নির্মাণাধীন বহুতল ভবন থেকে লোহার ফ্রেম পড়ে সুব্রত দাস নামে এক ব্যক্তি মারা যান। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নিহতের স্বজনদের নিয়ে পাইকপাড়া এলাকার হুমায়ূন কবির প্রাথমিক বিদ্যালয় মাঠে সালিস বসেছিল।
সালিশ শুরুর কিছুক্ষণ পরই স্কুলের ছাদের ওপর থাকা ১০ ইঞ্চি পুরু একটি দেয়াল ধসে পড়ে। এতে আহত হন পৌরসভার সাবেক কাউন্সিলর আহসান উল্লাহ হাসান, তূর্য দাস ও আঁখি।
তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আহসান উল্লাহ হাসানকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এপ্রিল ৫, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৩১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ৩১ জুলাই, ২০২৬
নীলফামারী | ৩১ জুলাই, ২০২৬
নোয়াখালী | ৩১ জুলাই, ২০২৬
নোয়াখালী | ৩১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।