এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসনে পাট চাষীদের মাঝে বিনামূল্যে উন্নত মানের পাটবীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ ( ২৯/০৩/২০২৬ ) রবিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিনি কনফারেন্স হল রুম থেকে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে ‘উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত)’ প্রকল্পের আওতায় তালিকাভুক্ত চাষীদের মাঝে এসব বীজ প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার ভুমি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যায়েদ হোছাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে উপজেলার বিভিন্ন এলাকার মোট ৫০০ জন পাট চাষীর মাঝে বিনামূল্যে পাটবীজ হস্তান্তর করা হয়।
উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা কেরামত আলী জানান, চরভদ্রাসন উপজেলায় ২ হাজার ৫০০ জন পাট চাষীকে এই প্রকল্পের আওতায় তালিকাভুক্ত করা হয়েছে। আজ ৫০০ জনকে বীজ প্রদান করা হয়েছে এবং পর্যায়ক্রমে বাকি ২ হাজার জন চাষীর মাঝেও বিনামূল্যে পাট বীজ বিতরণ সম্পন্ন করা হবে।
আগস্ট ১৯, ২০২৫
ডিসেম্বর ২৬, ২০২৫
অক্টোবর ১৫, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
জাতীয় | ১২ আগস্ট, ২০২৬
অন্য খেলা | ১২ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ১২ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।