এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর জেলা পুলিশ লাইন্সে কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ রাশেদ আলীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ মার্চ ২০২৬ তারিখে অগ্ন্যাশয় প্রদাহজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়লে এএসআই রাশেদ আলীকে প্রথমে ফরিদপুর পুলিশ হাসপাতাল থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ৯ মার্চ তাকে ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগে রেফার করেন।
পরবর্তীতে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার আরও অবনতি হলে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৯টা ১৪ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিন বাদ জুমা বিকেল ২টা ৩০ মিনিটে ফরিদপুর পুলিশ লাইন্সের ড্রিল শেডে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং মরহুমের স্বজনরা অংশগ্রহণ করেন।
জানাজা শেষে পুলিশ সুপার মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এএসআই রাশেদ আলীর অকাল মৃত্যুতে ফরিদপুর জেলা পুলিশ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
নভেম্বর ১৪, ২০২৫
মার্চ ১২, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
কুষ্টিয়া | ৩০ জুলাই, ২০২৬
বরিশাল | ৩০ জুলাই, ২০২৬
রাজবাড়ী | ৩০ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ৩০ জুলাই, ২০২৬
জাতীয় | ৩০ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।