এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ছবি: বাসস
অবশেষে ভোটার তালিকায় নাম লেখালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে উপস্থিত হয়ে তিনি ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রণয়নের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন।
শনিবার দুপুর ১টার দিকে আগারগাঁওস্থ নির্বাচন কমিশনের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) পৌঁছান তারেক রহমান। সেখানে নিবন্ধনের প্রয়োজনীয় দাফতরিক কাজ শেষে দুপুর ১টা ১৮ মিনিটের দিকে তিনি ইটিআই ভবন ত্যাগ করেন।
এদিকে, তারেক রহমানের ভোটার হওয়ার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই বলে স্পষ্ট করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।
বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘ভোটার তালিকা আইনের ১৫ ধারা অনুযায়ী নির্বাচন কমিশন যেকোনো ব্যক্তিকে যেকোনো সময় ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করতে পারে। ফলে এ ক্ষেত্রে আইনগতভাবে কোনো বাধা নেই।’
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ঠাকুরগাঁও | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।