এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
"১০ম গ্রেড আমার দাবী নয়, আমার অধিকার"এই প্রতিপাদ্য নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজারে যশোর-মাগুরা মহাসড়কের জনতা ব্যাংকের সামনে এ মানববন্ধন করেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।পরে শিক্ষকরা শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট স্বারক লিপি প্রদান করেন।
এ সময় বক্তব্য দেন,উপজেলা সরকারী শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক অরুন কুমার চক্রবর্তী,সাবেক বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মোহাম্মদ মফিজুর রহমান,সাবেক খাটর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ অঞ্জন আলী,দিঘী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সুলাইমান হোসেন,কুমোর কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম,দরিশলই সরকারি প্রাথমিক বিদ্যালয়েরপ্রধান শিক্ষক মাহামুদা খাতুন হীরা,পুলুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সি জাহিদুর রহমান,দিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানিয়া সুলতানা তিথি,বাকল বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী কৃষ্ণ বিশ্বাস,পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীনুজ্জামান প্রমূখ।
শালিখা উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
মানববন্ধনকারী শিক্ষকদের একটাই দাবী দশম গ্রেড ঘোষণা করতে হবে। এটা তাদের দাবী নয় বরং অধিকার।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।