এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নীলফামারীর সৈয়দপুরে নৈশকোচের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৮ জুন) সকাল ৭টার দিকে সৈয়দপুর উপজেলার কামারপুর বাজারসংলগ্ন পতিরাম ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দলুয়া মুন্সিপাড়া এলাকার বুদারু মিয়ার ছেলে মাসুদ রানা (২৮) এবং কুজিপুকুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে নূর ইসলাম (৩০)। তাঁরা দুজনেই একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাতে জানা যায়, সকালে মাসুদ ও নূর ইসলাম মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী এনআর পরিবহনের একটি নৈশকোচের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
তারাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন বলেন, “দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কোচ ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে সড়ক পরিবহন আইনে সৈয়দপুর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”
স্থানীয়রা জানান, মহাসড়কের ওই এলাকায় বেপরোয়া গতির যানবাহন চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
রাজনীতি | ২৩ জুন, ২০২৬
রাজনীতি | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।