এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে। সরাইলে গোসল করতে গিয়ে মেঘনা নদীতে তলিয়ে যাওয়ার একদিন পর মোঃ শওকত মিয়া (১১) নামে এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৯মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলার পানিশ্বর ইউনিয়নের দেওবাড়িয়া এলাকার মেঘনা নদী থেকে শওকত মিয়ার লাশ উদ্ধার করা হয়।
মৃত শওকত মিয়া হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা গ্রামের আক্তার হোসেনের ছেলে। শওকত পানিশ্বর ইউনিয়নের দেওবাড়িয়া গাউছিয়া সুন্নিয়া হাফিজীয়া মাদরাসার ছাত্র ছিলো।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, বৃহস্পতিবার দুপুরে মাদরাসার কয়েকজন ছাত্রসহ শওকত মেঘনা নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে শওকত পানিতে ডুবে নিখোঁজ হয়। স্থানীয়রা অনেক খোঁজাখুজি করে শওকতকে খুঁজে পায়নি। শুক্রবার সকালে কিশোরগঞ্জের ভৈরব থেকে ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে মেঘনা নদীর দেওবাড়িয়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করে।
অক্টোবর ২৫, ২০২৪
সেপ্টেম্বর ১৩, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ইসলাম | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।