এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগরে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ী ও তার বাবার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ জুন) সকালে উপজেলার ভাগ্যকুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন—ভাগ্যকুল এলাকার আরাফাত শিকদার (২২), তার বাবা রউফ শিকদার (৫০) এবং চাচা ফয়জল শিকদার (৫৫)। তারা সবাই মৃত মজিদ শিকদার ও রউফ শিকদারের পরিবারের সদস্য।
মামলার বাদী নাসিমা বেগম জানান, তার ভাই মোহাম্মদ লিয়াকত আলী ফরাজী একজন স্থানীয় ব্যবসায়ী। প্রায় ২০-২৫ দিন আগে আরাফাত শিকদার তার কাছ থেকে ৬০০ টাকা ধার নেন। নির্ধারিত সময়ে টাকা ফেরত না দিয়ে আরাফাত তালবাহানা শুরু করলে লিয়াকত টাকা ফেরত চায়। এতে আরাফাত ক্ষিপ্ত হয়ে তাকে হুমকি দেয়।
এরই জেরে গত শুক্রবার (৩০ মে) বিকেল সাড়ে ৪টার দিকে আরাফাত, তার বাবা ও চাচা—সহ আরও কয়েকজন মিলে দেশীয় অস্ত্রসহ লিয়াকতের ওপর অতর্কিত হামলা চালায়। বাড়ির সামনে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। লিয়াকতের বৃদ্ধ বাবা বাধা দিতে এলে তাকেও মারধর করে হামলাকারীরা।
স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে এলে হামলাকারীরা লিয়াকতের কাছে থাকা নগদ টাকা ও একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় এবং হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
শ্রীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ বিন আসাদ জানান, “হামলার ঘটনায় দায়ের করা মামলার তিনজন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ বলছে, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে সর্বাত্মক প্রচেষ্টা চলছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বরিশাল | ৮ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ঢাকা | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।