এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগরে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য স্বপন দেবনাথ (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩০ জুন) রাতে তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার স্বপন দেবনাথ উপজেলার শিয়ালা গ্রামের বাসিন্দা এবং বেল্লাগোপাল দেবনাথের ছেলে। তিনি একডালা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য। এছাড়া তিনি একডালা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন বলে জানিয়েছে পুলিশ।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান জানান, গত বছরের আগস্ট মাসে বিএনপির পার্টি অফিসে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসাররফ হোসেন বাদী হয়ে রাণীনগর থানায় মামলা দায়ের করেন। ওই মামলার এক নম্বর অভিযুক্ত হিসেবে স্বপন দেবনাথকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের পর মঙ্গলবার (১ জুলাই) তাকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি রায়হান।
নভেম্বর ১৪, ২০২৫
অক্টোবর ১, ২০২৪
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বিনোদন | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।