এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে গ্রামীণফোনের দুই কর্মচারীকে মাইক্রোবাসে তুলে নিয়ে চার লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আলোচিত মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে নাটোর র্যাব-৫ ও আত্রাই থানা পুলিশ।
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁ সদরের মৃধাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই মামলার আসামি গনেশ মহন্ত (৩৭)–কে গ্রেফতার করে র্যাব-৫ এবং আত্রাই থানার তদন্ত কর্মকর্তা মো. কাওছার আলমের নেতৃত্বে পুলিশের একটি দল। গ্রেফতার গনেশ মহন্ত নওগাঁর চকদেব নুনিয়াপাড়া মহল্লার গোপাল মহন্তের ছেলে।
এদিকে পৃথক আরেক অভিযানে জি আর ১০৮ নং মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সাগর আলী (২৩)–কে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে গ্রেফতার করেন এসআই মোস্তাফিজুর রহমান ও তাঁর সঙ্গীয় ফোর্স। তিনি আত্রাই উপজেলার বিহারিপুর গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে।
রবিবার (১৬ নভেম্বর) দুপুরে গ্রেফতার দুজনকে নওগাঁ জেলা হাজতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনসুর রহমান বলেন, গ্রামীণফোনের দুই কর্মীকে সড়ক থেকে তুলে মাইক্রোবাসে জিম্মি করে অস্ত্রের মুখে চার লাখ টাকা ছিনতাই করা হয়। ভুক্তভোগীর অভিযোগের পর র্যাব-৫ ও আত্রাই থানা যৌথ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে চকদেব নুনিয়াপাড়া এলাকা থেকে গনেশ মহন্তকে গ্রেফতার করা হয়। অপরদিকে ওয়ারেন্টভুক্ত আসামি সাগর আলীকে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
এপ্রিল ১৪, ২০২৪
মে ২৬, ২০২৬
মার্চ ২৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।