এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরা হলো না চিনগ্ধী চাকমার (৫৫)। চন্দ্রঘোনা-বাঙালহালিয়া সড়কের বাঙালহালিয়া পুলিশ ক্যাম্পের অদূরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন।
পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার চিনগ্ধী চাকমা ও তার স্বামী সুরেশ চন্দ্র চাকমা চিৎমরম বৌদ্ধ বিহারে পূজা উপলক্ষে গিয়েছিলেন। ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তারা।
আজ (১৪ মার্চ) রাঙামাটি সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহত চিনগ্ধী চাকমার গ্রামের বাড়ি রাঙামাটির জুরাছড়ি উপজেলার ধুমধুম মৌজার তারাউ গ্রামে।
চিনগ্ধী চাকমার এক মেয়ে ও তিন ছেলে রয়েছে। তারা হলেন— বাদি মিলি চাকমা, পূর্ণিমা সেন, আশীষ বিজয় ও মানিক চান চাকমা। তারা পেশায় জুম চাষের সঙ্গে যুক্ত।
একই দুর্ঘটনায় নিহতের স্বামী সুরেশ চন্দ্র চাকমা গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিহতের শেষকৃত্য আগামীকাল সম্পন্ন করার প্রস্তুতি চলছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।