মুকসুদপুরে বাস ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত, ৩ জন আহত

বাদশা মিয়া,মুকসুদপুর (গোপালগঞ্জ)প্রতিনিধি
২০ মার্চ, ২০২৪ ৪:০৩ পিএম
শেয়ার করুন:
মুকসুদপুরে বাস ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত, ৩ জন আহত

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসের ড্রাইভার ও ৪জন নারীসহ ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ৩ জন।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের উপজেলার ডোমড়াকান্দি নামক স্থানে এ মর্মান্তিক ঘটনা ঘটে । 

এসময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় । 
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার ডোমড়াকান্দি নামক স্থানে ঢাকা গামী গ্লোবাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও টেকেরহাট গামী একটি যাত্রীবাহী মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাইক্রোবাসের সম্মুখ ভাগ দুমড়ে মুচড়ে যায়। 

এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ড্রাইভার ও ৪ জন নারী নিহত ও ৩ জন আহত হয়। 

নিহততের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। সে হলো ঢাকা পল্লবী এলাকার সালমা জামান  (৩৫)। অন্য নিহতের বয়স ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে। 

খবর পেয়ে  পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে।

 ভাংগা হাইওয়ে পুলিশের এসআই নোমান ও মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।