এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মাঠে নেমেছে বিএনপি। সোমবার (২১ জুলাই) বিকালে মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য পথসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
“তরুণ প্রজন্মের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক” এই শ্লোগানে রাজপাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় দুপুর থেকেই নেতাকর্মীরা জমায়েত হতে থাকেন। তারেক রহমান, কাজী সালিমুল হক কামাল ও রবিউল ইসলাম নয়নের প্ল্যাকার্ড হাতে নিয়ে উৎসাহী কর্মীরা সভাস্থলে উপস্থিত হন।
উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ রবিউল ইসলাম নয়ন।
পথসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ এস এম ইউনুস আলী, রাজাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামিমুল হক (শ্যামল মৃধা), উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুর আমিন শিকদার সজিব, সদস্য সচিব মোঃ রজব আলী, কলেজ ছাত্রদলের সভাপতি শামিম শিকদার ও সাধারণ সম্পাদক পিয়াল হাসান প্রমুখ।
পথসভা শেষে মোঃ রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে একটি বিশাল মিছিল রাজাপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
পরীক্ষা | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ১০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।