এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরা জেলার সদর, শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা—এই চারটি উপজেলার ৩৬টি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১১টায় মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মাগুরার স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ আব্দুল কাদের। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের মাগুরা জেলা ম্যানেজার মোঃ জেনারুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন একই প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শিউলী আক্তার।
সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। তিনি বলেন, গ্রাম আদালত একটি বিকল্প ও কার্যকর বিচার ব্যবস্থা, যার মাধ্যমে জনগণ স্বল্প খরচে ও অল্প সময়ে স্থানীয়ভাবে ন্যায়বিচার পাচ্ছে। ইতোমধ্যে দেশের অধিকাংশ জেলায় ইউনিয়ন পরিষদের সদস্যদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, যাতে তারা দক্ষভাবে এ আদালত পরিচালনা করতে পারে।
তিনি আরও বলেন, গ্রাম আদালত আইন-২০০৬ অনুযায়ী ইউনিয়ন পরিষদে এই আদালত গঠিত হয় এবং এখান থেকে সর্বোচ্চ ৩ লাখ টাকা মূল্যমানের ফৌজদারি ও দেওয়ানি বিরোধ নিষ্পত্তি করা যায়। তবে এখানে কোনো আইনজীবী নিয়োগের বিধান নেই, যার ফলে সাধারণ জনগণের জন্য এটি সাশ্রয়ী ও সহজ বিচার প্রক্রিয়া।
গ্রাম আদালতে যে সকল ফৌজদারি বিরোধ নিষ্পত্তি করা যায় তার মধ্যে রয়েছে চুরি, দাঙ্গা, প্রতারণা, ঝগড়া, মারামারি, ভয়ভীতি প্রদর্শন, শালীনতাভঙ্গ, হুমকি ইত্যাদি। দেওয়ানি বিরোধের মধ্যে রয়েছে পাওনা টাকা আদায়, জমি বা মালামাল দখল পুনরুদ্ধার, ক্ষতিপূরণ সংক্রান্ত মামলা, গবাদিপশুর ক্ষতির দায়, কৃষি শ্রমিকদের মজুরি এবং স্ত্রীর বকেয়া ভরণপোষণ ইত্যাদি।
সভায় আরও জানানো হয়, গ্রাম আদালতের আওতায় নয় এমন কিছু গুরুতর অপরাধ যেমন ধর্ষণ, খুন, অপহরণ, ডাকাতি, বহুবিবাহ, তালাক, অভিভাবকত্ব, যৌতুক, নারী ও শিশু নির্যাতন, রক্তপাতজনিত অপরাধ ও স্থাবর সম্পত্তির স্বত্ব সংক্রান্ত বিষয়াদি স্থানীয় আদালতের মাধ্যমে নিষ্পত্তিযোগ্য।
সমন্বয় সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ইউনিয়ন পর্যায়ে জনসচেতনতা বাড়াতে নিয়মিত প্রচারাভিযান, উঠান বৈঠক ও লিফলেট বিতরণের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ সহজে গ্রাম আদালতের সেবা নিতে পারে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।