এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুরে পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১০ মার্চ) সকাল ১১টা ৩০ মিনিটে মহম্মদপুর সদর বাজারে এ মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। বাজার মনিটরিংয়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনুর আক্তার, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসুদেব কুমার মালো এবং মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান।
মনিটরিং চলাকালে কর্মকর্তারা বিভিন্ন দোকান পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখার আহ্বান জানান। তারা ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে মূল্যবৃদ্ধি করা হলে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।
এ সময় ভোক্তারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানান, যাতে রমজান মাসে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারে।
জুলাই ৩, ২০২৪
আগস্ট ২, ২০২৫
সেপ্টেম্বর ২১, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ঢালিউড | ৮ আগস্ট, ২০২৬
ওটিটি | ৮ আগস্ট, ২০২৬
ফুটবল | ৮ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।