এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে বিশিষ্ট সমাজসেবী সৈয়দা ইকবাল মান্দ বানু প্রতিষ্ঠিত ‘সুরভি’র সুবিধাবঞ্চিত দুঃস্থ ও অসহায় শিশু-কিশোররা শোক প্রকাশ করেছে।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে রাজধানীর ধানমন্ডিতে সুরভি ক্যাম্পাসে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কোমলমতি শিশুদের আত্মার শান্তি ও বেহেশত কামনা করে মোনাজাত করেন শিশুরা।
এছাড়া দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিশু-কিশোরদের সুস্থতা এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য ও শক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সুরভির পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও অংশ নেন।
প্রসঙ্গত, স্বাধীনতা পদকপ্রাপ্ত সমাজসেবক সৈয়দা ইকবাল মান্দ বানু ১৯৭৯ সালে প্রতিষ্ঠা করেন পথশিশুদের সংগঠন ‘সুরভি’। এ পর্যন্ত প্রায় ৪০ লাখ সুবিধাবঞ্চিত শিশুকে শিক্ষার আলোয় আলোকিত করেছে প্রতিষ্ঠানটি।
‘সুরভি’ কেবল একটি প্রতিষ্ঠান নয়— এটি এক বিশ্বাস, যেখান থেকে শিশু-কিশোরদের জ্ঞানের আলোয় গড়ে তোলা হয় যোগ্য নাগরিক হিসেবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১১ আগস্ট, ২০২৬
পাবনা | ১১ আগস্ট, ২০২৬
ঢাকা | ১১ আগস্ট, ২০২৬
পাবনা | ১১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।