এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা জেলার সাভারের শিল্পাঞ্চল আশুলিয়ায় ভিপি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে ছাত্র অধিকার পরিষদ। শুক্রবার (১৩ জুন) রাতে আশুলিয়া থানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই প্রতিবাদী কর্মসূচি পালন করে সংগঠনটির ঢাকা জেলা উত্তর শাখা।
মিছিলে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রোকেয়া জাবেদ মায়া, জেলা সভাপতি শ্রী অর্ণব কুমার শীর্ষেন্দু, সাংগঠনিক সম্পাদক নাফিউর রহমান শান্ত, দপ্তর সম্পাদক আল মামুন নোমান এবং আশুলিয়া থানা শাখার সভাপতি চৌধুরী ফেরদৌস আনোয়ার ইকরামসহ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
নেতারা বলেন, “গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক নেতাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একজন জনপ্রিয় ছাত্রনেতার উপর এমন বর্বর হামলা মেনে নেওয়া যায় না।”
তারা অবিলম্বে হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। একইসাথে বক্তারা দেশব্যাপী সকল ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, নুরুল হক নুরের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ইতোমধ্যে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে নিন্দার ঝড় উঠেছে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
নওগাঁ | ২৩ জুন, ২০২৬
নোয়াখালী | ২৩ জুন, ২০২৬
কুমিল্লা | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।