এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ফলে এর নীচে পড়ে ভ্যান চালক ছামাদ শেখ(৫০) নিহত হয়েছে। মঙ্গলবার বেলা ৩টার দিকে ভাঙ্গা উপজেলার পুলিয়া গাবতলী এলাকায় এক্সপ্রেসওয়ের পার্শ্ব সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যান চালকের বাড়ি ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বড়দিয়া গ্রামে। সে ওই গ্রামের মৃত্যু বাচ্চু শেখের ছেলে। সে পাশ্ববর্তী পুলিয়া গ্রামে বাস করে ভাঙ্গাড়ী মালামালের ব্যবসা করতেন। মালামাল নিয়ে তার গন্তব্য স্থানে যাওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হন তিনি।
প্রত্যক্ষদর্শী এবং শিবচর হাইওয়ে থানা সূত্রে প্রকাশ, ভ্যানের চালক পাশ্ব সড়ক দিয়ে যাওয়ার সময় ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক ছিটকে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালকের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা হলেও ট্রাক ড্রাইভার পালিয়ে যেতে সক্ষম হয়। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ডিসেম্বর ১৬, ২০২৪
এপ্রিল ১৯, ২০২৪
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।