এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী কাজী শামসুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী বিদ্যালয়ের খেলার মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সাংবাদিক মুন্সী মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য জোবায়দা মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ। প্রধান অতিথি হিসেবে কাজী জাফর উল্লাহ বলেন,তরুন এ শিক্ষার্থীরা আগামীতে পড়াশোনার মাধ্যমে দেশ ও দশের কল্যানে কাজ করবে। লেখাপড়ার মানোন্নয়নে শিক্ষকদের পাশাপাশি সকলের প্রচেষ্টা চালাতে হবে। আর লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা সুস্থ জাতি গঠনে অগ্রনী ভূমিকা পালন করবে।এজন্য ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় পৃষ্ঠপোষকতা বাড়াতে হবে।এজন্য তিনি শিক্ষা,ক্রীড়া ও সাংস্কৃতিক পরিধি বাড়াতে তার পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন তিনি। প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তের সার্বিক পরিচালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী হেদায়েতুল্লাহ সাকলাইন,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দীপক মজুমদার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান মিরন,সাধারন সম্পাদক আকরামুজ্জামান রাজা সহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ,গন্যমান্য ব্যাক্তিবৃন্দ। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ, বিস্কুট দৌড়, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মার্চ ৯, ২০২৬
নভেম্বর ২৩, ২০২৫
মার্চ ২০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
কুমিল্লা | ১৯ জুন, ২০২৬
ফরিদপুর | ১৯ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ১৯ জুন, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১৯ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।