বোয়ালমারীতে ইট বোঝাই খেক্কর উল্টে খাদে,  ড্রাইভার নিহত 

এমএম জামান, বোয়ালমারী(ফরিদপুর) প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি, ২০২৫ ৯:২৯ পিএম
শেয়ার করুন:
বোয়ালমারীতে ইট বোঝাই খেক্কর উল্টে খাদে,  ড্রাইভার নিহত 

ফরিদপুরের বোয়ালমারীতে ইটবোঝাই খেক্কোর উল্টে হামিম মোল্যা (২৩) নামে এক চালক নিহত হয়েছে। 
এ ঘটনায়  আহত হয়েছেন দু'জন। (শুক্রবার) ২১.০২.২৫  দুপুরে  মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারীর বাইখির-বনচাকি নামক  স্থানে এ- দুর্ঘটনা ঘটে।
নিহত হামিম মোল্যার বাড়ি  মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার চর জাঙ্গালিয়া গ্রাম তার বাবার নাম মো.মান্নান মোল্যা।  এঘটনায় আহত হয়েছেন দু'জন 
 এরা সকলেই একই এলাকার বাসিন্দা।

থানা ও এলাকা সূত্রে জানা যায়, 
মাগুরার মহম্মদপুর উপজেলার বাটা ব্রিকস নামে ইটভাটা থেকে ইট নিয়ে খেক্করটি দুপুরে বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কালিনগর এলাকার  উদ্দেশে যাচ্ছিল। দ্রুত গতির গাড়িটি মাঝকান্দি--ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী বাইখির-বনচাকি মাদরাসার সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। গাড়ির নিচে চাপা পড়ে ও-ই  চালক ঘটনাস্থলেই মারা যান।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান প্রতিনিধিকে জানান ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সেখানে নিহত-আহতদের না পেয়ে হাসপাতালে যাওয়া হয় কিন্তু কাউকেই পাওয়া যায়নি। পুলিশ পৌঁছানোর আগেই মৃতদেহ নিয়ে স্বজনেরা গ্রামের বাড়িতে চলে গেছে বলে জানতে পেরেছি। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে দুর্ঘটনায়  নিহত ব্যক্তির বিষয়ে অবগত করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।