এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মাগুরার শ্রীপুরে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় শ্রীপুর মিনি স্টেডিয়ামে এ আয়োজন করা হয়।
ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান। শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব আবু রায়হান রিংকুর সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মুন্সি রেজাউল করিম, জেলা কৃষকদলের আহ্বায়ক ও খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক রুবাইয়াত হোসেন খান, মাগুরা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ মজুমদার, খলিলুর রহমান মোল্যা, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীমুর রহমান বাবু, শ্রমিক দলের দপ্তর সম্পাদক সুমন মজুমদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মুন্সি জয়নুল আবেদীন এবং ছাত্রদলের বর্তমান সভাপতি ইয়াসিন আলী সোহেল।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মদনপুর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি আবু হুরায়রা। এ আয়োজনে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সেপ্টেম্বর ১০, ২০২৫
ডিসেম্বর ২২, ২০২৪
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
বিনোদন | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।