এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বর্ধিত পৌরকর প্রত্যাহার করা,জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া,মাগুরা টেক্সটাইল মিল চালু করা ও কর্মসংস্থান সৃষ্টি করার দাবিতে মাগুরায় পৌরসভার সামনে মঙ্গলবার সকাল ১১টায় সমাবেশ করেছে গণকমিটি। সমাবেশ শেষে ভারপ্রাপ্ত পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদেরের কাছে স্মারকলিপি পেশ করেন গণকমিটির নেতৃবৃন্দরা। গণকমিটি মাগুরা জেলার আহবায়ক এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ,সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাবেক শিক্ষক নজরুল ইসলাম,গণকমিটি মাগুরা জেলার সদস্য শামসুন্নাহার জোছনা,এ্যাডঃ আহমেদ হোসেন,বজলুর করিম রাখু,আশরাফুজ্জাম শামীম।সমাবেশ সঞ্চালনা করেন গণকমিটি মাগুরা জেলার সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসু।
সমাবেশে বক্তারা বলেন,সম্প্রতি মাগুরা পৌরসভায় পৌরকর বিগত বছরের তুলনায় কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। পৌর নাগরিকদের সাথে কোন ধরনের আলোচনা ছাড়া,পূর্ব কোন নোটিশ ছাড়া,কোন নিয়মে এই কর বৃদ্ধি করা হলো তা আমরা অবহিত নই। বরং পৌরকর দেওয়ার পরও তেমন পৌরসেবা না পাওয়ার অভিযোগ রয়েছে। এখানে কোনো আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে ওঠেনি,ফলে সামান্য বৃষ্টি হলেই বিভিন্ন এলাকায় পানি জমে যায়। বাড়ছে অপরিকল্পিত নগরায়ন,দেখার কেউ নেই।শহরের ময়লা আবর্জনা পরিষ্কারের ভালো কোন ব্যবস্থাপনা নেই।বিভিন্ন এলাকার বর্জ্য নদীতে ফেলে নদী দূষণ করা হয়। শহরে নারী ও পুরুষের জন্য নিরাপদ,স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নেই।বিভিন্ন এলাকায় স্ট্রিট লাইট নেই বা নষ্ট। অনেক এলাকায় রাস্তা ভাঙ্গাচোরা,খানাখন্দে ভরা, মানুষের দুর্ভোগ হয়।অবিলম্বে এই বর্ধিত পৌরকর প্রত্যাহার করার দাবি জানান আয়োজকরা।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।