এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরায় কোনো প্রকার তদবির বা অতিরিক্ত অর্থ ছাড়াই মাত্র ১২০ টাকা আবেদন ফি দিয়ে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেয়েছেন ১৭ জন তরুণ-তরুণী। শতভাগ স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পেয়ে খুশিতে আত্মহারা এসব প্রার্থী ও তাদের পরিবার।
রবিবার (২৪ মে) রাতে মাগুরা পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে এই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। মাগুরা জেলার নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদ অনুসারে বিদ্যমান কোটা ও নিয়োগ পদ্ধতি অনুসরণ করে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করেন জেলার পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি মোল্লা আজাদ হোসেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, এবারের নিয়োগ প্রক্রিয়ায় মোট ১ হাজার ২৩৪ জন প্রার্থী আবেদন করেছিলেন। প্রাথমিক বাছাই শেষে ৩৪৭ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইভার (মৌখিক পরীক্ষা) জন্য মনোনীত হন ৩৭ জন। চূড়ান্ত পর্যায়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ১৭ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয় এবং ৪ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।
ফলাফল ঘোষণার সময় পুলিশ লাইন্স মাঠে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কোনো প্রকার ঘুস বা সুপারিশ ছাড়া শুধুমাত্র নিজের যোগ্যতায় সরকারি চাকরি পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। উত্তীর্ণ প্রার্থীদের অভিভাবকরা জানান, বর্তমান সময়ে মাত্র ১২০ টাকায় পুলিশের চাকরি পাওয়া তাদের কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে।
উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, "আমরা নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখেছি। যারা আজ নির্বাচিত হয়েছেন, তারা সম্পূর্ণ নিজেদের মেধা ও যোগ্যতার জোরে এখানে এসেছেন। আমি আশা করি, তারা সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশ ও জনগণের সেবায় নিজেদের আত্মনিয়োগ করবেন।"
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নিয়োগ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। শেষে নির্বাচিত প্রার্থীদের জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
জুলাই ৯, ২০২৬
সেপ্টেম্বর ১৩, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
কুষ্টিয়া | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।