এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের শ্যামপুর গ্রামের মৃত কলিশার পুত্র আব্দুল কুদ্দুস (৫৮) রাজশাহীতে চিকিৎসা নিতে গিয়ে নিখোঁজ হয়েছেন। গত ১৬ মে, শনিবার রাজশাহীর লক্ষ্মীপুরস্থ বরেন্দ্র হাসপাতাল এলাকা থেকে তিনি নিখোঁজ হন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল কুদ্দুস উন্নত চিকিৎসার জন্য বাড়ি থেকে রাজশাহী গিয়েছিলেন। সেখানে চিকিৎসক দেখানোর পর হাসপাতালের ল্যাবে পরীক্ষার রিপোর্টের জন্য তিনি অপেক্ষা করছিলেন। কিন্তু রিপোর্ট পাওয়ার আগেই কোনো এক সময় তিনি হাসপাতাল থেকে নিখোঁজ হন। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আত্মীয়-স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাননি।
এই ঘটনায় নিখোঁজ আব্দুল কুদ্দুসের পরিবার অত্যন্ত উদ্বিগ্ন অবস্থায় দিন কাটাচ্ছেন। এ বিষয়ে তার স্বজনরা রাজশাহী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) বা এজাহার দায়ের করেছেন।
যদি কোনো হৃদয়বান ব্যক্তি আব্দুল কুদ্দুসের সন্ধান পেয়ে থাকেন, তবে নিচে দেওয়া মোবাইল নম্বরে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
যোগাযোগ নাম্বার:
মোবাইল: 01756-235076, 01719-662157
ডিসেম্বর ১৪, ২০২৪
ফেব্রু ১, ২০২৪
সেপ্টেম্বর ২৬, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
যুক্তরাষ্ট্র | ১০ অক্টোবর, ২০২৬
বলিউড | ১০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।