এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই গানটি বাস্তবতার মিলখুঁজে পাওয়া গেল মাগুরার শালিখা উপজেলা তরুণ সমাজের মাঝে। বন্যা কবলিত এলাকার মানুষের জন্য একটু সহযোগিতার মানসে- তারা বন্যা কবলিতদের মাঝে খাদ্য সামগ্রী,ঔষধ নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মানবতার পরিচয় দিলো শালিখার তরুন সমাজ। বিষয়টি উপজেলা প্রশাসন শালিখা মাগুরার অনলাইন পেজ থেকে জানা গেছে। বন্যা দূর্গতদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াটা শালিখার তরুণ সমাজের একটা সম্মিলিত উদ্যোগ। শালিখার অধিকাংশ মানুষ যে শান্তি প্রিয় ও মানবিক,এটা তার একটা উদাহরন মাত্র। ২ সেপ্টেম্বর ১৫ জনের একটা টিম ৬০০ প্যাকেট ত্রাণ নিয়ে যাত্রা করবে ফেনীর উদ্দেশ্যে। প্রতিটা প্যাকেটে আছে ৫ কেজি চাল,২ কেজি আলু,১ কেজি ডাল,১ কেজি পেয়াজ,১ লিটার তৈল, ৫ কেজি লবন,স্যালাইন,ঔষধ ও ১ টি লুঙ্গি থাকবে। এছাড়া এই টিমে একজন ডাক্তার থাকবে,যিনি প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজন মাফিক ঔষধ দিবেন।
এ কাজে যারা শরিক হয়েছেন,সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান,শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা হরে কৃষ্ণ অধিকারী।
আরো জানা গেছে সাধ্যের মধ্যে এ ধরনের ভাল কাজ ধারাবাহিক ভাবে করতে চায় তারা।
মার্চ ১৫, ২০২৫
অক্টোবর ১৩, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।