এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
২০১০ সালে ভারতীয় রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত জাতীয় প্রধান শিক্ষিকা মালদহ সাহিত্য পরিষদ এর সাধারণ সম্পাদক কবি মিনতি দত্ত মিশ্রর সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক বিশিষ্ট কবি সাহিত্যিক ও সাংবাদিক মফিজ ইমাম মিলনের সভাপতিত্ব অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশের জন্ম নিয়া নাটোরের উজ্জল নক্ষত্র ,২০১০ সালে ভারতের রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মালদহ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মিনতি দত্ত মিশ্র। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপিকা কাকলি মুখার্জি। অধ্যাপক এম এ সামাদ।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার ১ নং প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির, ২ নং প্যানেল মেয়র মতিউর রহমান শামীম সহ ফরিদপুরের সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ।
এর আগে কবিতা আবৃতি করেন বীর মুক্তিযোদ্ধা নুরুদ্দিন শেখ, বীর মুক্তিযোদ্ধা পিকে সরকার, সাংবাদিক ওয়ালি নেওয়াজ বাবু, সুবীর সরকার, আলিম আল রাজি আজাদ , আব্দুর রাজ্জাক রাজা, হারুন অর রশিদ, প্রমুখ। এর আগে দৈনিক ভোরের রানার এর পক্ষ থেকে পত্রিকাটির বার্তা সম্পাদক সেবানন্দ বিশ্বাস ও সহকারি বার্তা সবুজ দাস এর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। এরপর ফরিদপুর পৌরসভা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, কাশফুল সাহিত্য পরিষদ সহ বিভিন্ন সংগঠন প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করে ।
ফেব্রু ৪, ২০২৫
এপ্রিল ২০, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।