এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে আজাদের উদ্যোগে ফরিদপুর পৌরসভার ৬ ওয়ার্ডের অসহায় ও দুস্থ মানুষের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হযেছে।
শনিবার সকাল ১০টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত ফরিদপুর পৌরসভার ১৫,২০,২১, ১৩,১৪,এবং ২৭ নং ওয়ার্ডে পৃথক পৃথক ভাবে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
বর্নিত ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য একে আজাদ ।
এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল বাতেন, ফরিদপুর জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দা নূসরাত রাসূল তানিয়া, সহ সভাপতি ও কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য আঞ্জুমান আরা বেগম, ফরিদপুর পৌর আওয়ামীলীগের সাবেক আহবায়ক মনিরুল হাসান মিঠু, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, কোতোয়ালী থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মানোয়ার হোসেন,হা-মীম গ্রুপের,
পরিচালক বিল্লাল হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান গুলোতে প্রধান অতিথির ভাষণে সংসদ সদস্য একে আজাদ তার বক্তব্য বলেন যে, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে অনেক বেশি শক্ত অবস্থানে রয়েছে । আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নিজ অর্থায়নে গরিব অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গঠনে ভূমিকা রাখার চেষ্টা করছি। তিনি ফরিদপুর সদর উপজেলা হতে মাদক সন্ত্রাস, ও চাঁদাবাজ মুক্ত করার প্রত্যায় ব্যক্ত করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।