এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে ১০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ সজীব শেখ (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার সকাল ১১ টার দিকে জেলা শহরের আলীপুর এলাকা থেকে হেরোইন সহ ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া সজীব শেখ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সোহবার মন্ডলপাড়া নামক এলাকার মো. লাল মিয়া শেখের ছেলে।
হেরোইন সহ ওই যুবককে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১’শ গ্রাম হেরোইন সহ সজীব নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। হেরোইনের আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা।
তিনি বলেন, গ্রেপ্তার হওয়া ওই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক
মো. আতাউর রহমান বাদী হয়ে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করেছেন।
মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানের এ ধারা আরও জোরদার করা হবে বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ উপ-পরিচালক।
মার্চ ২৫, ২০২৪
এপ্রিল ৯, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৯ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ নভেম্বর, ২০২৬
রাজনীতি | ৯ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৯ নভেম্বর, ২০২৬
রাজধানী | ৯ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।