এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও পথসভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সংস্থা (জাসাস) ফরিদপুর জেলা শাখা।
সোমবার (২১ জুলাই) সকাল ১১টা ৩০ মিনিটে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফরিদপুর শহরের প্রধান সড়কে জাসাসের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ রাশিদুল আলম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, তাঁতীদলের সদস্য সচিব সাহেদা বেগম এবং জাসাসের সদস্য সচিব আরিফ বকু।
বক্তারা বলেন, ‘একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে বিএনপি ও তার নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়েও অশালীন মন্তব্য করে পরিবেশ উত্তপ্ত করছে। এটি অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক।’
বক্তারা আরও বলেন, ‘গত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা মাঠে আছেন। তাঁরা আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছেন, জেল-জুলুম সহ্য করেছেন। অথচ তাদের বিরুদ্ধে আজ অপপ্রচার চালানো হচ্ছে।’
আলোচনায় বক্তারা নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের দাবি জানান। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছেন—তাদের অবিলম্বে আইনের আওতায় আনার আহ্বান জানান।
মানববন্ধনে জাসাসসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফুটবল | ২৩ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ২৩ জুন, ২০২৬
ফুটবল | ২৩ জুন, ২০২৬
ফুটবল | ২৩ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।