ফরিদপুরে কৃষকদের প্রশিক্ষণ ও মাঠ দিবস বিজেআরআই উদ্ভাবিত তোষা পাট-৯ জাতে কৃষকদের আগ্রহ

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
৬ জুন, ২০২৫ ১২:৪৩ এএম
শেয়ার করুন:
ফরিদপুরে কৃষকদের প্রশিক্ষণ ও মাঠ দিবস বিজেআরআই উদ্ভাবিত তোষা পাট-৯ জাতে কৃষকদের আগ্রহ

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) উদ্ভাবিত উচ্চ ফলনশীল ‘তোষা পাট-৯’ জাতের উৎপাদন প্রযুক্তি ছড়িয়ে দিতে ফরিদপুরে অনুষ্ঠিত হলো মাঠ দিবস ও কৃষক প্রশিক্ষণ কর্মসূচি। এ উপলক্ষে বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১০টায় ফরিদপুরে পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেআরআই-এর মহাপরিচালক ড. নার্গীস আক্তার। তিনি বলেন, “তোষা পাট-৯ জাতের গুণগত মান উৎকৃষ্ট এবং এটি বর্তমান পাটচাষ ব্যবস্থায় এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।” কৃষকদের উৎসাহ দিতে তিনি সরাসরি তাঁদের সঙ্গে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজেআরআই-এর প্রজনন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (রুটিন দায়িত্ব) ড. রনজিৎ কুমার ঘোষ। বিশেষ অতিথি ছিলেন পিটিসি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (চলতি দায়িত্ব) ড. মো. লুৎফর রহমান। কর্মসূচির সঞ্চালনায় ছিলেন আঞ্চলিক কেন্দ্রের প্রধান ড. মজিবর রহমান।

এদিনের কর্মসূচিতে ফরিদপুরসহ আশপাশের জেলা থেকে আগত শতাধিক পাটচাষী অংশ নেন। তাঁরা তোষা পাট-৯ জাতের উৎপাদন, রোগ প্রতিরোধ ক্ষমতা ও ফলন বিষয়ে সরাসরি অবহিত হন। উপস্থিত কৃষকদের মধ্যে অনেকেই জানান, তাঁরা এরই মধ্যে এই জাতের পাট চাষ করেছেন এবং সন্তোষজনক ফলন পেয়েছেন।

এই কর্মসূচি কৃষকদের মাঝে তোষা পাট-৯ জাতের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি পাট চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।