এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালী সদরের নোয়ান্নই ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৫ জুন) দুপুর ২টার দিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গোরাপুর গ্রামে, জানার বাপের বাড়িতে।
নিহতরা হলেন—ওই বাড়ির নুরুদ্দিনের তিন বছর বয়সী ছেলে মো. সিয়াম এবং ফারুক হোসেনের দুই বছর বয়সী মেয়ে ফাতেমা আক্তার।
স্থানীয়রা জানান, দুপুরে শিশুরা বাড়ির সামনে খেলছিল। খেলার একপর্যায়ে তারা পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের দেখা না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে খোঁজ চালিয়ে দুপুর ২টার দিকে শিশু দুটির নিথর দেহ উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে তাদের নিয়ে যাওয়া হয় নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে, যেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
হঠাৎ এ মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শিশুদের কান্নায় ভেঙে পড়েছেন পরিবার-পরিজনসহ গ্রামবাসী।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, “ঘটনার খবর শুনেছি। তবে এখনো পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেননি।”
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।
জুলাই ৩, ২০২৪
সেপ্টেম্বর ১১, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ১৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৩ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৩ আগস্ট, ২০২৬
বরিশাল | ১৩ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।