এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাজারে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুদ ও অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে দুটি দোকানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ কীটনাশক ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান।
অভিযানে বাবলাতলা বাজারের ‘মেসার্স রেজাউল ট্রেডার্স’কে ৫ হাজার টাকা এবং চুমুরদী বাজারের ‘মাসুদ এন্ড গিয়াস ট্রেডার্স’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ইউএনও মোঃ মিজানুর রহমান বলেন, “কৃষকদের স্বার্থ রক্ষা ও ভেজালমুক্ত কৃষিপণ্য নিশ্চিত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও অতিরিক্ত দামে সার বিক্রি কোনোভাবেই সহ্য করা হবে না।”
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল-মামুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী রমজান আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা যুগল বিশ্বাস ও দীপিকা দাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফুটবল | ২৩ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
দিনাজপুর | ২৩ জুন, ২০২৬
রাজনীতি | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।