এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে দুই চোখের দৃষ্টিশক্তি হারানো নোয়াখালীর কবিরহাট উপজেলার ছাত্রদল নেতা আমজাদ হোসেনকে ঈদুল ফিতর উপলক্ষে অর্থ সহায়তা ও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২৮ মার্চ) সকালে আমরা বিএনপি পরিবার ফাউন্ডেশন-এর পক্ষ থেকে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের চিরিঙ্গা বাজার এলাকায় আমজাদের বাড়িতে গিয়ে তার হাতে অর্থ সহায়তা ও ঈদ শুভেচ্ছা বার্তা তুলে দেন উপজেলা ও কবিরহাট সরকারি কলেজ ছাত্রদলের নেতারা।
কবিরহাট উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মহসিন রিয়াজ জানান, "আমজাদ হোসেনের বাড়িতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে অর্থ সহায়তা ও শুভেচ্ছা কার্ড হস্তান্তর করা হয়। গত জুলাই-আগস্টে ঢাকার যাত্রাবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে স্লিন্টারবিদ্ধ হয়ে তিনি দুই চোখের দৃষ্টিশক্তি হারান।"
এ সময় উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মহসিন রিয়াজ, সাবেক সদস্য সচিব ইয়াছিন ফরহাদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, কবিরহাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম আকাশ প্রমুখ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।