এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শান্ত নামের এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার দুর্গাপুর এলাকার আড্ডা বাড়ির সামনের সড়কে এই মিছিলের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে চৌমুহনী পৌরসভা এলাকায় মিছিল করার উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নেতাকর্মীরা সেখান থেকে চলে যান। পরবর্তীতে সকাল ১০টার দিকে চৌমুহনী পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সারোয়ার সাইফুল্লার নেতৃত্বে দুর্গাপুর এলাকার আড্ডা বাড়ির সামনের সড়কে পুনরায় একটি ঝটিকা মিছিল বের করা হয়। প্রায় ৮০ থেকে ১০০ জন নেতাকর্মী এই মিছিলে অংশ নেন। এরপর বেলা ১১টার দিকে পুলিশ অভিযান চালিয়ে শান্ত নামের ওই ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, ভোরে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে তারা অন্য স্থানে গিয়ে একটি ঝটিকা মিছিল করেছে বলে জানা গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সেপ্টেম্বর ৬, ২০২৪
ফেব্রু ২০, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২১ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ২১ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ২১ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ২১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।