নাশকতার মামলায় ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

জান্নাত আক্তার, ব্রাহ্মণবাড়িয়া সদর প্রতিনিধিঃ
৯ নভেম্বর, ২০২৪ ৭:৪৭ পিএম
শেয়ার করুন:
নাশকতার মামলায় ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

ব্রাহ্মণবাড়িয়ায় গত জুলাই-আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলাসহ নাশকতার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকালে জেলার আশুগঞ্জ উপজেলার রেলগেইট এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পশ্চিম পাইকপাড়ায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ মিডিয়া উইংস,ব্রাহ্মণবাড়িয়া থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টির সত্যতা নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আশুগঞ্জ থানার পুলিশ শনিবার  সকালে নাশকতা মামলার আসামী সাজ্জাদ হোসেন জয়-(১৯) কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত জয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আশুগঞ্জ উপজেলা শাখার সদস্য।
অপরদিকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ শনিবার সকালে নাশকতার মামলার আসামী মোঃ কামরুল ইসলাম-(৩৮) কে গ্রেপ্তার করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।