এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৬ নং আদারভিটা ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী মুক্তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে স্থানীয় কয়ড়া বাজারে আদারভিটা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রতন সরদার, দপ্তর সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, ওয়ার্ড বিএনপির সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গদাই, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জামিউল ইসলাম ও সমাজ সেবা সম্পাদক সালমান শাহ।
মানববন্ধনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অভিযোগ করে বলেন, মাহমুদুল হাসান চৌধুরী মুক্তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল ফ্যাসিস আওয়ামী লীগের দোসরদের প্ররোচনায় তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করে। অবিলম্বে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান বিএনপির নেতা-কর্মীরা।
উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি কেন্দ্রীয় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা চিঠিতে মাহমুদুল হাসানকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।
এরআগে দলের ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্নের অভিযোগের পরিপ্রেক্ষিতে মাহমুদুল হাসানকে দলীয় পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছিল।
জুলাই ১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
খুলনা | ১২ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১২ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১২ নভেম্বর, ২০২৬
মাগুরা | ১২ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ১২ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।