এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজবাড়ীর বালিয়াকান্দিতে গ্রাহকদের টাকা ও বিভিন্ন ব্যাংক থেকে ঋন নিয়ে আত্নগোপনে চলে গেছেন পল্লী সঞ্চয় ব্যাংকের ফিল্ড এ্যাসিটেন্ড তুষার কান্তি মন্ডল। প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে পরিবার পরিজন নিয়ে ভারতে পালিয়ে গেছেন বলে এলাকার লোকজন ধারণা করছেন। এলাকা বাসি জানিয়েছেন গ্রাহকদের টাকা বিভিন্ন সরকারি - বেসরকারি ব্যাংক থেকে নামে - বেনামে ঋন গ্রহণ করেছেন তুষার কান্তি মন্ডল। হঠাৎ করেই বাবা, মা, স্ত্রী ও সন্তান নিয়ে গা ঢাকা দিয়েছেন তিনি। শোনা যাচ্ছে তিনি পরিবার নিয়ে ভারতে পালিয়ে গেছেন। বালিয়াকান্দি উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকর শাখা ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম বলেন গত ৩০ অক্টোবর ফিল্ড অ্যাসিডেন্ট তুষার কান্তি মন্ডল তার ছেলেকে ডাক্তার দেখানোর কথা বলে যায়। এরপর থেকে তুষার কান্তি মন্ডল কর্মস্থলে অনুপস্থিত। তিনি বলেন অডিট করা হয়েছে। তবে রিপোর্ট দাখিল না হওয়ায় কত টাকা তিনি আত্মসাৎ করেছেন বলা যাচ্ছে না। তার স্ত্রী ও বাবার খোঁজ মিলছে না, উর্ধতন কতৃপক্ষের কাছে লিখিত ভাবে জানানো হয়েছে।
তিনি আরও বলেন ফিল্ড এ্যাসিডেন্ট তুষার কান্তি মন্ডল এনআরবিসি ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক থেকে ঋন নিয়েছেন বলে তারা জানিয়েছে। আগে কেউ কিছু অবগত না করলেও আত্নগোপনে থাকার খবরে এখন অনেকেই বলতে শুরু করেছে, তাকে টাকা দিয়েছে। এ বিষয়ে জানতে তুষার কান্তি মন্ডলের মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বরিশাল | ১৫ নভেম্বর, ২০২৬
খুলনা | ১৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।