এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গণহত্যা, নৈরাজ্য ও দমন-পীড়নের অভিযোগ তুলে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দ্রুত বিচার দাবি করেছে সিরাজদিখান উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনসমূহ। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার নিমতলা এলাকায় শিকদার মার্কেট থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-মাওয়া সড়কসহ নিমতলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু’র পক্ষে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসম্পাদক আলমগীর আলম, নারী ও শিশু অধিকার ফোরামের মুন্সীগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. জসিম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিপু, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ, উপজেলা বিএনপির সদস্য মঞ্জুর হোসেন সেন্টু ও ফজলুর রহমান ভূঁইয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির নেতা হাবিবুর রহমান, শ্রীনগর উপজেলা শ্রমিক দলের সভাপতি শফিক মোড়ল, সিরাজদিখান উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক বাদশা, মুন্সীগঞ্জ জেলা যুবদলের সেলিম ভূঁইয়া, মাসুদ মোল্লা, জহিরুল ইসলাম বাদশা, মতি শেখ, ওমর ফারুক বাবু, আসাদুজ্জামান মৃধা বাবু এবং নারী ও শিশু অধিকার ফোরামের সিরাজদিখান উপজেলা আহ্বায়ক মনির হোসেন পিন্টু ও সদস্য সচিব রাকিব মোল্লা।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলার সদস্য সচিব শামসুল হক, সরকারি শ্রীনগর কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইসমাইল আহমেদ টিপু, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ফাহিম, ফয়সাল আলী, আবির হোসেন টুটুল, কুকুটিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম হিরো, সজিব দেওয়ান, আসলাম, কেয়াইন ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক রবিন শেখসহ শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সেপ্টেম্বর ২১, ২০২৫
মার্চ ৮, ২০২৬
আগস্ট ৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
নওগাঁ | ২৩ জুন, ২০২৬
নোয়াখালী | ২৩ জুন, ২০২৬
কুমিল্লা | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।