এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পদ্মা নদীর অংশে মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।
সোমবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত উপজেলা প্রশাসন,সেনাবাহিনী, পুলিশ, মৎস অফিস ও কোস্টগার্ডের সমন্বয়ে গঠিত টিম মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করেন।
এসময় উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের নুরু বয়াতির চর ও পাশ্ববর্তীএলাকা থেকে প্রায় ২০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১৭৫ পিছ ইলিশ মাছ আটক করা হয়। মা ইলিশ ধরাকে কেন্দ্র করে নুরু বয়াতীর চরে গড়ে উঠা অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। পরে আটককৃত জাল আগুনে পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয় এবং ৫টি এতিম খানায় মাছ বিতরন করা হয়েছে।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন,মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার(শ্রীনগর সার্কেল) মোঃ আনিসুর রহমান, সেনাবাহিনীর ক্যাপ্টেন তানজিমুল হাসান হাওলাদার, শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল, শ্রীনগর থানার ওসি(তদন্ত) আমিনুল ইসলামসহ কোস্টগার্ডের সদস্য বৃন্দ ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনায় মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট,অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা মৎস কর্মকর্তা সহ জেলা পর্যায়ের কর্মকর্তাগন নির্দেশনা ও সহযোগীতা প্রদান করেন।
এপ্রিল ৮, ২০২৫
অক্টোবর ২০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।