এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার খোকসা উপজেলায় ট্যাপেন্টাডল জাতীয় মাদকদ্রব্যসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (১১ জুন) রাতে উপজেলার শোমসপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মো. সোহাগ হোসেন (২২)। তিনি শোমসপুর গ্রামের আলাউদ্দিন বিশ্বাসের ছেলে।
খোকসা থানা সূত্রে জানা গেছে, শোমসপুর গ্রামের জনৈক আলী আহম্মেদের মুদি দোকান ‘গোলাম রব্বানী স্টোর’-এর সামনে থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সোহাগকে আটক করা হয়।
খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, “আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”
স্থানীয়দের অভিযোগ, শোমসপুর এলাকায় দীর্ঘদিন ধরেই কিছু তরুণ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে পুলিশের সাম্প্রতিক অভিযান এলাকাবাসীর মাঝে কিছুটা স্বস্তি এনে দিয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।