এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় কুমার নদ পরিষ্কারে শুরু হয়েছে বিশেষ অভিযান। বুধবার (১৮ জুন) সকাল থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে নদীটির স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ রক্ষায় এ কার্যক্রম শুরু হয়।
অভিযান চলাকালে কুমার নদে বসানো সব ধরনের মাছ ধরার ভেশাল, বাঁধসহ অন্যান্য অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ বিষয়ে এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৮ জুন ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৫:০০ টার মধ্যে সংশ্লিষ্ট সবাইকে নিজ উদ্যোগে এসব স্থাপনা অপসারণ করতে হবে।
প্রশাসন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ স্থাপনা সরানো না হলে পরবর্তী সময়ে অভিযান চালিয়ে সেগুলো উচ্ছেদ ও বাজেয়াপ্ত করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দীন বলেন, “নদীর স্বাভাবিক গতি ও পরিবেশ রক্ষায় আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। কেউ যদি অবৈধভাবে ভেশাল বা অন্য কোনো স্থাপনা স্থাপন করে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
নদী রক্ষায় প্রশাসনের এমন উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে সচেতন মহল। স্থানীয়দের মতে, নিয়মিত এমন অভিযান পরিচালনা করা হলে নদীটির নাব্যতা ও জীববৈচিত্র্য রক্ষা পাবে।
এপ্রিল ১৯, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
জাতীয় | ২৪ জুন, ২০২৬
জাতীয় | ২৪ জুন, ২০২৬
বাংলাদেশ | ২৪ জুন, ২০২৬
বিনোদন | ২৪ জুন, ২০২৬
খাগড়াছড়ি | ২৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।