এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের শিলছড়ি হাজির টেক এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। রবিবার (৮ জুন) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ঘরের মালিক চালক ছাবের আহাম্মদ জানান, পূর্ব শত্রুতার জের ধরে তার রান্নাঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। তিনি বলেন, “ভোরে আগুনের শব্দে ঘুম ভেঙে যায়। উঠে দেখি রান্নাঘর জ্বলছে। দ্রুত পানি ঢেলে ঘর এবং কিছু মালামাল রক্ষা করি, তবে ততক্ষণে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়ে গেছে।”
এ বিষয়ে তিনি কাপ্তাই থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে নিশ্চিত করেন।
৫নং ওয়াগ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য সরোয়ার হোসেন বলেন, “ভোরে খবর পেয়ে আমি ফায়ার সার্ভিসে ফোন করি। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।” তবে কীভাবে আগুন লেগেছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
ডিসেম্বর ১৪, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
বলিউড | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
শিক্ষা | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।