এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে করণীয় নির্ধারণে ফরিদপুর জেলা আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা বারোটায় শহরের আলিপুরে অবস্থিত হাসিবুল হাসান লাবলু সড়কের দলীয় কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অমিতাভ বোস, ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী ও কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ইমান আলী মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও যুব মহিলা লীগের আহ্বায়ক রুকসানা আহমেদ মেহেবী, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক নুরুল আমিন বাপ্পি, জাতীয় শ্রমিক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাছির, ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার দাস লক্ষণ , মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম জনি, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরীর রিয়ান। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদুল হক, সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আবুল ফয়েজ সহ ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, আগামী ৮ মে ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে স্বাধীনতা স্বপক্ষের শক্তিকে ভোট দেবার জন্য নেতৃবৃন্দ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। বক্তারা বলেন,আমাদের তিনজন প্রার্থীকে জয়লাভ করাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তারা বলেন মধুখালীর ঘটনা কে কেন্দ্র করে একটা মহল ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা লিপ্ত রয়েছে। তারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। ফরিদপুরে কোন বিশৃঙ্খলা করতে দেয়া হবে না।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
বরিশাল | ১১ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ১১ নভেম্বর, ২০২৬
মাগুরা | ১১ নভেম্বর, ২০২৬
বরিশাল | ১১ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ১১ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।