এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শিল্পাঞ্চল আশুলিয়ায় সংঘটিত ডাকাতির আট দিন পর লুণ্ঠিত রডভর্তি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে সংঘবদ্ধ ডাকাত দলের দুই সদস্য আনোয়ার হোসেন (৪৫) ও নূর আলম (৪৮) গ্রেপ্তার হয়েছেন।
রবিবার (১৬ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতদের মধ্যে আনোয়ার হোসেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী চয়ড়া এলাকার আব্দুল লতিফের ছেলে, এবং নূর আলম সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকার আকবর আলী শেখের ছেলে।
পুলিশ জানায়, গত ৮ মার্চ নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার কবিরপুর এলাকায় একদল ডাকাত ডিবি পুলিশের পরিচয়ে একটি রডভর্তি ট্রাক ছিনতাই করে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের হলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির জানান, উন্নত প্রযুক্তির সহায়তায় শনিবার রাতে সাভারের ব্যাংক টাউন এলাকায় অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয় এবং লুণ্ঠিত রডভর্তি ট্রাক উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং পালিয়ে থাকা অন্যান্য ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আগস্ট ৩০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বরিশাল | ১৫ নভেম্বর, ২০২৬
খুলনা | ১৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।