এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (১লা সেপ্টেম্বর) সকাল ১০ টায় বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো.আব্দুল জলিল চকলেট এর সভাপতিত্বে ও আশরাফুল ইসলাম লিটনের সঞ্চালনায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বন্যাদুর্গত অসহায় মানুষের কষ্ট লাঘবে এবং সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফৌজদার সফিকুল ইসলাম বেলাল, আব্দুল মান্নান সরদার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তছলিম উদ্দিন, সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম।
যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, পারভেজ ইকবাল, কামরুল হাসান সাগর, ছাত্র দলের আহ্বায়ক শাকিল আহমেদ, সদস্য সচিব আদর, যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার সরদার সৌরভ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.আজাদ, সদস্য সচিব মনোয়ার হোসেন লোটাস, কৃষক দলের আহ্বায়ক আসাদুজ্জামান বুলেট, আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মুঞ্জুরুল আলম, সাধারণ সম্পাদক সাহাদৎ হোসেন রকেট, মনিয়ারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা এস এম ফারুক বকস্ সহ আত্রাই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অক্টোবর ১৫, ২০২৫
সেপ্টেম্বর ২১, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
নওগাঁ | ২৩ জুন, ২০২৬
নোয়াখালী | ২৩ জুন, ২০২৬
কুমিল্লা | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।