এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার ৬৫০ পিস ইয়াবাসহ নারায়ণ দেবনাথ (৩৮) নামে এক সাবেক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানার একটি চৌকস পুলিশ দল আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নিলাখাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। অভিযানে অংশ নেন এসআই আশিস সূত্রধর, এএসআই মো. ইকবাল হোসাইন এবং সঙ্গীয় ফোর্স। মোগড়া হাইস্কুলের পুকুরের দক্ষিণ পাশের পাকা রাস্তার ওপর থেকে তাকে হাতেনাতে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
আটক নারায়ণ দেবনাথ কুমিল্লা জেলার কতোয়ালী থানার দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরবাড়ী এলাকার বাসিন্দা হলেও বর্তমানে তিনি আখাউড়া পৌরসভার রাধানগর দাসপাড়া (খোরশেদ ডাক্তারের বাড়ির পাশে) বসবাস করছিলেন। জানা গেছে, তিনি একসময় আখাউড়া সড়ক বাজারে স্বর্ণের ব্যবসা করতেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আগস্ট ২১, ২০২৫
সেপ্টেম্বর ২৭, ২০২৫
অক্টোবর ১২, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বরিশাল | ১৫ নভেম্বর, ২০২৬
খুলনা | ১৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।