এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লরিকে অতিক্রম করতে গিয়ে হৃদয় মিয়া-(১৫) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে।
সোমবার সকাল ১১ টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা শরিফ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হৃদয় মিয়া জেলার কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামের মনু মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই জাকির জানান, দুই বন্ধুকে নিয়ে হৃদয় মিয়া মোটর সাইকেল যোগে বাড়ির দিকে যাওয়ার পথে ছতুরা শরীফ এলাকায় দ্রুত গতিতে একটি লরিকে অতিক্রম করতে গিয়ে লরির পেছনে ধাক্কা লেগে হৃদয় ছিটকে পড়েন। এসময় ভাগ্যক্রমে মোটর সাইকেলের পেছনে থাকা দুই আরোহী বেঁচে গেলেও ঘটনাস্থলেই চালক হৃদয় নিহত হয়।
তিনি আরো জানান, চালকসহ লরিটি আটক করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
আগস্ট ৭, ২০২৫
সেপ্টেম্বর ২৮, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফুটবল | ১২ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ১২ আগস্ট, ২০২৬
জাতীয় | ১২ আগস্ট, ২০২৬
জাতীয় | ১২ আগস্ট, ২০২৬
রাজনীতি | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।