এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চুরি হওয়া প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কারসহ এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, তিনি ওই স্বর্ণ বিক্রির উদ্দেশ্যে স্থানীয় বাজারে ঘোরাফেরা করছিলেন।
শুক্রবার (১৪ জুন) সকালে আখাউড়া সড়ক বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ তাকে আটক করে। অভিযানে নেতৃত্ব দেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ছমিউদ্দিন।
আটককৃত যুবকের নাম মোঃ মেহেদী হাসান (২৪), তিনি কসবা থানার গোপীনাথপুর (কলেজপাড়া) এলাকার বাসিন্দা। তার পিতা মোঃ হিরণ মিয়া ও মা পারুল মিয়া।
পুলিশ জানায়, মেহেদী হাসান সন্দেহজনকভাবে বিভিন্ন স্বর্ণের দোকানে স্বর্ণ বিক্রির চেষ্টা করছিলেন। পরে নাইন স্টার হোটেলের সামনে থেকে তার কাঁধের ব্যাগসহ তাকে আটক করা হয়।
এ ঘটনার পূর্বে, ১৩ জুন দুপুর থেকে ১৪ জুন সকাল পর্যন্ত সময়ের মধ্যে আখাউড়া পৌর এলাকার দূর্গাপুর এলাকায় একটি বাসায় চুরির ঘটনা ঘটে। বাসার বাথরুমের একজস্ট ফ্যান ভাঙার মাধ্যমে চোরেরা ভেতরে প্রবেশ করে চারটি কক্ষ তছনছ করে। পরে ওয়ারড্রব ও আলমারি ভেঙে প্রায় ৫৯ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়।
ঘটনায় গৃহবধূ মোছাঃ শান্তা আক্তার আখাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে একটি মামলা রুজু করা হয়।
আখাউড়া থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সেপ্টেম্বর ৭, ২০২৪
ডিসেম্বর ২৩, ২০২৪
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
বিনোদন | ২৩ জুন, ২০২৬
পিরোজপুর | ২৩ জুন, ২০২৬
বান্দরবান | ২৩ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।